Songtexte.com Drucklogo

Nei Proyojon Songtext
von Warfaze

Nei Proyojon Songtext

তুমি আমি যেন ছিলেম স্বপ্নে গড়া যুগল
জলরঙ্গে আঁকা ছিলো যে স্বপ্নে ভরা ভুবন
কত সুখের আনাগোনায় কেটেছিল সময়
বসে ভাবি আজও আমি কি করে এমন হয়

আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে
ভালোবাসা যে ধূলোবালিতে
মিশে যায় সময়েরই ক্ষণে

দিন কেটে যায় তুমি নেই তবুও
রাত্রি পোহায় তুমি নেই তবুও


সেই তুমি যে আজ নেই পাশে
হেঁটে চলি পথে আমি আজ একা
সেই তুমি যে আজ পর হলে
রেখে গেলে না পাওয়ার কত ব্যথা

দিন কেটে যায় তুমি নেই তবুও
রাত্রি পোহায় তুমি নেই তবুও

আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে
ভালোবাসা যে ধূলোবালিতে
মিশে যায় সময়েরই ক্ষণে

ছেড়ে গেলে তাই বলে কি বৃথা যাবে এই জীবন
তবু আগাই সামনে দেখো আমি, স্বপ্নে ভরা দু′নয়ন

আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে
ভালোবাসা যে ধূলোবালিতে
মিশে যায় সময়েরই ক্ষণে

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Warfaze

Quiz
Cro nimmt es meistens ...?

Fans

»Nei Proyojon« gefällt bisher niemandem.