Songtexte.com Drucklogo

Bondhu Songtext
von Topu

Bondhu Songtext

পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক
সবাই বলে করছো ভুল আর
তোরা বলিস ঠিক
তোরা ছিলি তোরা আছিস
জানি তোরাই থাকবি
বন্ধু বোঝে আমাকে
বন্ধু আছে আর কি লাগে?

সুসম্পর্ক, দুঃসম্পর্ক, আত্মীয়-অনাত্মীয়
শত্রু-মিত্র, রক্ত সম্পর্কে কেউ বা দ্বিতীয়
সৎ-অসৎ, দূরের-কাছের, বৈধ-অবৈধ
হাজারও এসব সম্পর্ক ভাঙ্গে
থাকে বন্ধুত্ব


তোরা ছিলি তোরা আছিস
জানি তোরাই থাকবি
বন্ধু বোঝে আমাকে
বন্ধু আছে আর কি লাগে?

কিছু কথা যা যায়না বলা কাউকে
কিছু কাজ যা যায়না করা সহজে
কিছু আচরণ মানে না কেউ সামনে
কিছু জায়গা যায় না যাওয়া চাইলেই
সবই হয় যদি তোরা থাকিস সেখানে

বন্ধু বোঝে আমাকে
বন্ধু আছে আর কি লাগে?
বন্ধু বোঝে আমাকে
বন্ধু আছে আর কি লাগে?

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Topu

Quiz
Whitney Houston sang „I Will Always Love ...“?

Fans

»Bondhu« gefällt bisher niemandem.