Songtexte.com Drucklogo

Vranti (Miftah) Songtext
von Kona

Vranti (Miftah) Songtext

অন্ধকারে বসত করে
যায় না দেখা দেয়াল চিরে
দূরের ঐ নীল আসমান
একটি বার দু′চোখ মেলে
হৃদয় পথে দু'পা ফেলে
দেখো হৃদয় আকাশের সমান


ঘরের চালে জোছনা ঝরে
সারা নিশি ভর
চোখেরই জল যায় যে ছুঁয়ে
আমারই অধর
কোথায় তুমি যাও হারিয়ে
দেখো দেখো এ জল একবার ছুঁয়ে
এ যে আমার আবেগ ভরা বাণ

রঙের তরে রঙ হারিয়ে
ফেলে আপন ঘর
ভুলের শহর দিচ্ছো পাড়ি
আমায় করে পর
যেও না সে তুমি চলে
বারেবারে এ হৃদয় বলে
তুমি যে মোর
পবিত্র বিধান

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Kona

Quiz
Whitney Houston sang „I Will Always Love ...“?

Fans

»Vranti (Miftah)« gefällt bisher niemandem.