Songtexte.com Drucklogo

Jodi Tumi Songtext
von Fossils

Jodi Tumi Songtext

যদি তুমি আবার দেখতে চাও
বহু কষ্টে ভোলা স্বপ্নটাও
সেই সিদ্ধান্ত তুমিই নাও
কতটা সংগত ফেরা

শিশিরেও বিষ মিশে থাকে
আমি সেই অসীম যাতনাকে
সয়ে চিনেছি এ শহর
বদলে নিয়েছি চেহারা

যদি তুমি আবার দেখতে চাও
বহু কষ্টে ভোলা স্বপ্নটাও
সেই সিদ্ধান্ত তুমিই নাও
কতটা সংগত ফেরা
শিশিরেও বিষ মিশে থাকে
আমি সেই অসীম যাতনাকে
সয়ে চিনেছি এ শহর
বদলে নিয়েছি চেহারা


যদি তুমি বিপথে ফেরাতে চাও
যদি তুমি বিপথে ফেরাতে চাও
বহু কষ্টে ভোলা কষ্ট দাও
অবিবেচক এ স্পষ্টতায়
ধুয়ে যায় অপ্রেমিকের ভ্রম

কষ্টেরও নষ্ট অঞ্চলে
কুকথার কানাকানি চলে
ফের আমি দাঁড়াই কাঠগড়ায়
প্রায়শ্চিত্ত পণ্ডশ্রম!

যদি বিদ্রূপে হাসতে চাও
আমার অপমানের দাম দাও
কত গান গেয়েছে কান্নাও
সে চোখের জল মুছেছ কি?

কান্নারও সমাপ্তি থাকে
আমি সব শোকের ধারণাকে
মিশিয়েছি হাসির দেমাকে
সে হাসির তল খুঁজেছ কি?

যদি তুমি সত্যি ভুলতে চাও
আমায় ভুলে তোমার বাঁচা-ও
সেই সিদ্ধান্ত তুমিই নাও
আমি দায়িত্ব নিচ্ছি না


যদি তুমি ভালবাসতেই চাও
ভুলে যাবার পরীক্ষা দাও
কী হবে ঠিকানা জেনে
অতীতে আর তো ফিরছি না

যদি তুমি কাছে আসতেই চাও
দূরে থাকবার পরীক্ষা দাও
শ্রেষ্ঠ ভালবাসার গল্পে
শুধুই বিরহ একাকী

সূচনারও সমাপ্তি থাকে
আমি সেই শেষের ধারণাকে
নিয়ে শুরু করেছি সফর
সে পথে আরও চলা বাকি

যদি তুমি বিপথে ফেরাতে চাও
বহু কষ্টে ভোলা কষ্ট দাও
অবিবেচক এ স্পষ্টতায়
ধুয়ে যায় অপ্রেমিকের ভ্রম

কষ্টেরও নষ্ট অঞ্চলে
কুকথার কানাকানি চলে
ফের আমি দাঁড়াই কাঠগড়ায়
প্রায়শ্চিত্ত পণ্ডশ্রম!

যদি তুমি সত্যি ভুলতে চাও
আমায় ভুলে তোমার বাঁচা-ও
সেই সিদ্ধান্ত তুমিই নাও
আমি দায়িত্ব নিচ্ছি না

যদি তুমি ভালবাসতেই চাও
ভুলে যাবার পরীক্ষা দাও
কী হবে ঠিকানা জেনে
অতীতে আর তো ফিরছি না

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Whitney Houston sang „I Will Always Love ...“?

Fans

»Jodi Tumi« gefällt bisher niemandem.