Songtexte.com Drucklogo

Shobar Jonno Tumi Songtext
von Anila

Shobar Jonno Tumi Songtext

সবার জন্যে ভাবছো তুমি
তোমার মনের কোমলতায়
আমার জন্যে ভাববে কবে
তোমার ভাবনা আমায় কাঁদায়
সবার জন্য লিখছো তুমি
আমায় নিয়ে লিখবে করে
কবে তোমার গল্প মাঝে
আমার কথাও বলা হবে?


সবার সাথে গাইছো যে গান
আমি কবে শুনব তোমায়
আমার জন্যে সাধছো গলা
আসবে কবে এমন সময়?

সবার পদ্যে থাকছো তুমি
আমার চোখের সামনে দিয়ে
আমার মনের কল্পনাতে
নাচবে করে আমায় নিয়ে?

সবার হাতেই রাখছো যে হাত
আমার আঙুল শূন্য রেখে
আমার কোলে এখনও কেন
তোমার চুলের স্পর্শ থাকে?

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Anila

Quiz
Welcher Song kommt von Passenger?

Fans

»Shobar Jonno Tumi« gefällt bisher niemandem.