Songtexte.com Drucklogo

Emon Dine Songtext
von Warfaze

Emon Dine Songtext

সোনালী রোদ হাসে
খেলা করে সাগর তীরে
রূপালী মেঘগুলি
ভেসে চলে আকাশ জুড়ে
আজ এমন দিনে ভেবে দেখি আবার
সেই আশায় ভরা স্বপ্নের দিন
এক বিষন্নতায় কাটে দিন আমার
স্বপ্ন গুলি কেন মিথ্যে হয়


পাহাড়ি ঝর্নাতে
হিমশীতল পানি ধারা
বনানী চির সবুজ
সারাবেলা ছায়ায় ঘেরা
আজ এমন দিনে ভেবে দেখি তোমায়
সেই আলোয় ভরা স্বপ্নের মুখ
এক বিড়ম্বনায় কাটে মন আমার
স্মৃতিগুলি আজ শান্ত নয়

মরিচিকা তুমি এক আঁধারে ক্ষীন আলোয়
বহুদুরে তোমার ছায়া যায় যে মিলিয়ে
পিছে পড়ে আমি আজ সন্মুখে উঁচু দেয়াল
বহুদুরে তোমার ছায়া যায় যে হারিয়ে

তুমি যাও যে হারিয়ে
তুমি হারিয়ে যাও

সোনালী রোদ হাসে
খেলা করে সাগর তীরে
রূপালী মেঘগুলি
ভেসে চলে আকাশ জুড়ে
আজ এমন দিনে ভেবে দেখি আবার
সেই আশায় ভরা স্বপ্নের দিন
এক বিষন্নতায় কাটে দিন আমার
স্বপ্ন গুলি কেন মিথ্যে হয়

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Warfaze

Quiz
Wer besingt den „Summer of '69“?

Fans

»Emon Dine« gefällt bisher niemandem.