Dhushor Manchitro Songtext
von Warfaze
Dhushor Manchitro Songtext
এ কেমন সুখ যখন দেখি ক্ষুধার্ত মুখ
এ কেমন স্বাধীনতা
যেখানে কোটি মানুষ শেখে অধীনতা
এ দেশ ভুল পথে বিকৃত, ভাঙ্গা হাতে লাঞ্ছিত
কৃষকের স্বপ্ন বিষণ্ন বিবর্ণ
কালো কাঁচে ঢাকা এ শহর মত্ততা
কী বেদনাময় এ বিশ্বাসহীনতা হায়
এ কেমন জাতি যারা বিস্মৃত সেই স্মৃতি
এ কেমন রাজনীতি যারা ভোলায় সেই প্রতিশ্রুতি
মোরা অভিভূত হয়ে মাতি কবিতা, উৎসবে
শিল্প, culture, নাটক ও সঙ্গীতে
বস্ত্রহীনেরা বিপন্ন বিস্ময়ে
এখনও কাঁদে ক্ষুধার chorus-এ হায়
এ এক দুঃসময় যখন দেখি সারাপথ জুড়ে
নিত্য মৃত, জীর্ণ মানুষের দীর্ঘশ্বাস ওড়ে বাতাসে
আর রাজপথ ভেঙে ছুটে চলে নীল Mercedes
উদ্যম বৈভবে গণতন্ত্র যার মাঝে
বসে চোখ মারে আর হাসে
এ কেমন জীবন দেখো ঘুমিয়ে ফুটপাতে কেমন
এ কেমন জীবন যাপন মোদের
প্রাণ নেই তবুও দিন যাপন
মোরা রুটির গন্ধ ভুলে অভিভূত breakfast
নাটুকে প্রেম সাধারণ্যের সন্ত্রাস
কোথাও কাঁদছে দেখো সাঁঝের ভাটিয়ালী
ক্লান্ত বাউল ভাবে প্রেম বড় অবিচারী হায়
এ কেমন স্বাধীনতা
যেখানে কোটি মানুষ শেখে অধীনতা
এ দেশ ভুল পথে বিকৃত, ভাঙ্গা হাতে লাঞ্ছিত
কৃষকের স্বপ্ন বিষণ্ন বিবর্ণ
কালো কাঁচে ঢাকা এ শহর মত্ততা
কী বেদনাময় এ বিশ্বাসহীনতা হায়
এ কেমন জাতি যারা বিস্মৃত সেই স্মৃতি
এ কেমন রাজনীতি যারা ভোলায় সেই প্রতিশ্রুতি
মোরা অভিভূত হয়ে মাতি কবিতা, উৎসবে
শিল্প, culture, নাটক ও সঙ্গীতে
বস্ত্রহীনেরা বিপন্ন বিস্ময়ে
এখনও কাঁদে ক্ষুধার chorus-এ হায়
এ এক দুঃসময় যখন দেখি সারাপথ জুড়ে
নিত্য মৃত, জীর্ণ মানুষের দীর্ঘশ্বাস ওড়ে বাতাসে
আর রাজপথ ভেঙে ছুটে চলে নীল Mercedes
উদ্যম বৈভবে গণতন্ত্র যার মাঝে
বসে চোখ মারে আর হাসে
এ কেমন জীবন দেখো ঘুমিয়ে ফুটপাতে কেমন
এ কেমন জীবন যাপন মোদের
প্রাণ নেই তবুও দিন যাপন
মোরা রুটির গন্ধ ভুলে অভিভূত breakfast
নাটুকে প্রেম সাধারণ্যের সন্ত্রাস
কোথাও কাঁদছে দেখো সাঁঝের ভাটিয়ালী
ক্লান্ত বাউল ভাবে প্রেম বড় অবিচারী হায়
Lyrics powered by www.musixmatch.com

