Songtexte.com Drucklogo

Ei Bidaye Songtext
von The Platform Live

Ei Bidaye Songtext

তোমার অনেক ফেলে আসা ধূসর ধুলো জমা সময়ে
নীরব চেয়ে থাকা চোখের আলোয় ঘিরে থাকবে যেন তোমাকে
যা কিছু ছিল থেমে থাকা আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে

তোমার অনেক ফেলে আসা ধূসর ধুলো জমা সময়ে
নীরব চেয়ে থাকা চোখের আলোয় ঘিরে থাকবে যেন তোমাকে
যা কিছু ছিল থেমে থাকা আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে


নিয়ত স্মরণের বেড়াজালে অধীর অপেক্ষার শেষে
প্রয়াত আগামীর স্মৃতি ঘুরে বিদায় আসবে অবশেষে
তুমি নীল শব্দ শুনে নির্জনে ধূসর ধুলো জমা সময়ে
নিহত স্বপ্নগুলো সহসা আলো জ্বেলে...
হারিয়ে যাও যতদুরে
আসবে তবু ফিরে আবার অজানায়
অবিরত মলিন ক্ষত মুছে ফেলে চিরতরে

তোমার অসাড় থেমে থাকা প্রয়াত আগমনে

তুমি নীল শব্দ শুনে নির্জনে ধূসর ধুলো জমা সময়ে
নিহত স্বপ্নগুলো সহসা আলো জ্বেলে...
হারিয়ে যাও যতদুরে
আসবে তবু ফিরে আবার অজানায়
অবিরত মলিন ক্ষত মুছে ফেলে চিরতরে

তোমার অসাড় থেমে থাকা প্রয়াত আগমনে
যা কিছু ছিল থেমে থাকা আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে

তোমার অনেক ফেলে আসা ধূসর ধুলো জমা সময়ে
নীরব চেয়ে থাকা চোখের আলো ঘিরে থাকবে যেন তোমাকে
যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Welcher Song ist nicht von Britney Spears?

Fans

»Ei Bidaye« gefällt bisher niemandem.