Songtexte.com Drucklogo

Eka Bikel Songtext
von S!N

Eka Bikel Songtext

একা বিকেল
তুমি একা দাঁড়িয়ে ছাদে আছো
হলুদ আলোয়
ছেয়ে গেছে এই আকাশ গুলো দেখো।

আমি আছি তোমার পাশেই দেখো এই আমি
একটু দাঁড়াও
দাঁড়িয়ে দেখো এই আমি আছি

একটু হাতটা ধরে দেখো আমার
কতটা যে আমি তোমার
রাঙিয়ে দিবে কি এই হলুদ আলোয়?
একা বিকেল
তুমি একা দাঁড়িয়ে ছাদে আছো।


সন্ধ্যে হলে ছুটির ফাঁকে
রাস্তার ধারে দাঁড়িয়ে
দেখি তোমায় একটু করে
কি বুঝো এই আমাকে

কতো কিছু তোমায় নিয়ে
ভেবে ভেবে এই মনে
কবে পাবো তোমায় আমি
বলবে কি হাসি দিয়ে?

একটু হাতটা ধরে দেখো আমার
কতোটা যে আমি তোমার
রাঙিয়ে দিবে কি এই হলুদ আলোয়?
একটু হাতটা ধরে দেখো আমার
কতোটা যে আমি তোমার
রাঙিয়ে দিবে কি এই হলুদ আলোয়?
একা বিকেল
তুমি একা দাঁড়িয়ে ছাদে আছো।
হলুদ আলোয়
ছেয়ে গেছে এই আকাশ গুলো দেখো।

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Eka Bikel« gefällt bisher niemandem.