Songtexte.com Drucklogo

Protikria Songtext
von Shohortoli

Protikria Songtext

বুকের বক্রতা বুকে রাখতাম
সময় উজাড় করে দুঃসময়ে
মহাকালের খুব আশেপাশে
পর্দার আড়ালে ছায়া-শরীরে
জাগতিক চেতনায় দাঁড়ালাম (চেতনায়)

সুরেলা কোনো বাঁশির সুর
দূরের পথিকের কাছেই মধুর
অজানা অনুভূতির মেলামেশা
জানাজানির পর (বোবা ভাষা)
অজানা অনুভূতির মেলামেশা
জানাজানির পর বোবা ভাষা


অশরীরিকে স্পর্শ করা যায়
কল্পনার অবয়বে সবটুকুই
অন্তর মেললে আত্মার কাছে
বিবেকের শুভ্রতায় বুদবুদ ভাসে
অনন্ত নীলে বিলীন হয়ে রয়

অজানা অনুভূতির মেলামেশা
জানাজানির পর (বোবা ভাষা)
অজানা অনুভূতির মেলামেশা
জানাজানির পর বোবা ভাষা

ফেরারী চেতনা পাশ ফিরে চায়
হাতের রেখা আড়শীর উপরে
নিয়তির কাঁটা-ছেঁড়া ক্ষীণ প্রবাহ
রবাহুতরা অনাহুত, অলস অবচেতনায়

অজানা অনুভূতির মেলামেশা
জানাজানির পর বোবা ভাষা
অজানা অনুভূতির মেলামেশা
জানাজানির পর বোবা ভাষা

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Shohortoli

  1. Ma

Quiz
Wer ist auf der Suche nach seinem Vater?

Fans

»Protikria« gefällt bisher niemandem.