Korkosh Songtext
von Shohortoli
Korkosh Songtext
কুহুতান, কলতানে ভেজা পাখার শহর
সুপ্রভাতে আরেকটা দিন
স্বাগতম ভাবনার বহর
স্বাগতম ভাবনার বহর
কর্কশ স্বাভাবিকতা, ঠিক কানের পাশেই বাসা
প্রতীক হতে পারে কালো
আমাদের জানালা ধরে ভেসে আসে যা পার্থিব
প্রতিফলিত আলো
কালোর চাষ-বাস বুকের বামে, মেঠো পিচে
একাকার ভারী মেঘে, আড়ালে-আবডালে, মগডালে
কালোর চাষ-বাস বুকের বামে, মেঠো পিচে
একাকার ভারী মেঘে, আড়ালে-আবডালে, মগডালে
পোষ মানে না কে বলে?
শহরের খাঁচায় বন্দী আলোর শিক
সূর্য দেবতার যতনে বেড়ে ওঠে উষ্ণতায়
বেড়ে ওঠে উষ্ণতায়
অসীম প্রজন্ম অগ্রজে-অনুজে, ভীড়ের ভারে সমান তালে
অসীম প্রজন্ম অগ্রজে-অনুজে, ভীড়ের ভারে সমান তালে
বেড়ে ওঠে উষ্ণতায় (বেড়ে ওঠে)
বেড়ে ওঠে উষ্ণতায়
ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার যুদ্ধে কাড়াকাড়ি
নিকোটিনে ভরা হৃদপিন্ডের ব্যবচ্ছেদ আড়াআড়ি
আমি-তুমি ও সে, আমরা চিরচেনা
আগন্তুক, পরিচিতজনেরা
এখন, এখানে তক্ষক চারপাশে
এখন, এখানে তক্ষক চারপাশে
সুপ্রভাতে আরেকটা দিন
স্বাগতম ভাবনার বহর
স্বাগতম ভাবনার বহর
কর্কশ স্বাভাবিকতা, ঠিক কানের পাশেই বাসা
প্রতীক হতে পারে কালো
আমাদের জানালা ধরে ভেসে আসে যা পার্থিব
প্রতিফলিত আলো
কালোর চাষ-বাস বুকের বামে, মেঠো পিচে
একাকার ভারী মেঘে, আড়ালে-আবডালে, মগডালে
কালোর চাষ-বাস বুকের বামে, মেঠো পিচে
একাকার ভারী মেঘে, আড়ালে-আবডালে, মগডালে
পোষ মানে না কে বলে?
শহরের খাঁচায় বন্দী আলোর শিক
সূর্য দেবতার যতনে বেড়ে ওঠে উষ্ণতায়
বেড়ে ওঠে উষ্ণতায়
অসীম প্রজন্ম অগ্রজে-অনুজে, ভীড়ের ভারে সমান তালে
অসীম প্রজন্ম অগ্রজে-অনুজে, ভীড়ের ভারে সমান তালে
বেড়ে ওঠে উষ্ণতায় (বেড়ে ওঠে)
বেড়ে ওঠে উষ্ণতায়
ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার যুদ্ধে কাড়াকাড়ি
নিকোটিনে ভরা হৃদপিন্ডের ব্যবচ্ছেদ আড়াআড়ি
আমি-তুমি ও সে, আমরা চিরচেনা
আগন্তুক, পরিচিতজনেরা
এখন, এখানে তক্ষক চারপাশে
এখন, এখানে তক্ষক চারপাশে
Lyrics powered by www.musixmatch.com

