Songtexte.com Drucklogo

Khorkutu Songtext
von Shohortoli

Khorkutu Songtext

জানি জানবেনা, কতটা কাঙ্গাল আমি
কতটা আকালে এ সমুদ্র মরুভূমি
জানি জানার দরকার নেই
ইতিহাসতো হারাবে খেই
ছায়া দিতো যে বটগাছটা
এখন তার পায়ের নিচে আগাছা

ডুবতে গেলে যা পাও তা-ই আঁকড়ে ধরো
বানভাসি খড়কুটোর খবর কেইবা রাখো
ডুবতে গেলে যা পাও তা-ই আঁকড়ে ধরো
বানভাসি খড়কুটোর খবর কেইবা রাখো

দেখি তোমার কতশত ছবি
ঠোঁট বাঁকানো অভিমান
বাঁ চোখের কোণে হাসি
ফিরে আসে সব, কত কলরব
ডাস্টবিনে রাখা স্মৃতি, পঁচা-বাসি


বুঝি তোমার সব সমীকরণ
ইচ্ছেমতোন যোগ-বিয়োগ যখন-তখন
খাতা ভরা অংকের নিচে
আমি একলা ভাগশেষ এখন

ডুবতে গেলে যা পাও তা-ই আঁকড়ে ধরো
বানভাসি খড়কুটোর খবর কেইবা রাখো
ডুবতে গেলে যা পাও তা-ই আঁকড়ে ধরো
বানভাসি খড়কুটোর খবর কেইবা রাখো

জানি, এ বুক ছিলো অন্য সব পথের মতো
হেঁটে গেছো নিরবধি, ধুলোয় উড়িয়ে কতো
জানি, এ বুক ছিলো অন্য সব পথের মতো
হেঁটে গেছো নিরবধি, ধুলোয় উড়িয়ে কতো

এপার থেকে ওপারে গেছো গভীর নদী পেরিয়ে
এপারের খেয়ার মাঝি আর কিবা মানে রাখে
এপার থেকে ওপারে গেছো গভীর নদী পেরিয়ে
এপারের খেয়ার মাঝি আর কিবা মানে রাখে

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Shohortoli

  1. Ma

Quiz
Welcher Song kommt von Passenger?

Fans

»Khorkutu« gefällt bisher niemandem.