Songtexte.com Drucklogo

Tomar Jonno Songtext
von Prayer Hall

Tomar Jonno Songtext

তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো
ভোরের রঙ রাতের মিশকালো
কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমার লাগে ভালো

তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো
ভোরের রঙ রাতের মিশকালো
কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমার লাগে ভালো

ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে
একমুঠো রোদ, আকাশভরা তারা, ভিজে মাটিতে জলের নকশা করা
মনকে শুধু পাগল করে ফেলে

তোমায় ঘিরে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা
তোমায় ঘিরে আমার ভালো লাগা
আকাশভরা তারার আলোয় তোমায় দেখে দেখে
ভালোবাসার পাখি মেলে মনভোলানো পাখা

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Tomar Jonno« gefällt bisher niemandem.