Songtexte.com Drucklogo

Onekdiner Tumi Songtext
von Obscure

Onekdiner Tumi Songtext

সে যে আমার অনেক জানাশোনা
চিরচেনা চেনা স্বপ্ন দিয়ে বোনা
অনেক ভালোবাসি
সাগর তলে যেন মুক্তো রাশি রাশি
কথায় গাঁথা মালায় মাতাল করা হাসি
তাই তো কাছে আসি

সাগরেরই জলটা ছুঁয়ে তোমায় ডেকে নেবো
গভীর ভালোবাসার এই হাতটা বাড়িয়ে দেবো

সে যে আমার অনেক জানাশোনা
চিরচেনা চেনা স্বপ্ন দিয়ে বোনা

সে যে নতুন দিনের সৃষ্টির আহ্বান
হৃদয় মাঝে সুর মেলানো নতুন কোনো গান
আগমনী আশীর্বাদের নতুন কোনো ভোর
তার স্পর্শেই কেটে যে যায় কুয়াশার প্রহর


প্রভাতেরই আলোর মাঝে তোমায় খুঁজে নেবো
গভীর ভালোবাসার এই হাতটা বাড়িয়ে দেবো

সে যে জোছনা রাতের অবাক করা চাঁদ
দুরন্ত বুকের মাঝে দুরু দুরু আহ্লাদ
দূর নীলিমায় মিটিমিটি নক্ষত্র আলো
আলতো আলোছায়া তারে বেসেছে ভালো

আকাশ পানে হাত বাড়িয়ে তোমায় ডেকে নেবো
গভীর ভালোবাসার এই হাত বাড়িয়ে দেবো

সে যে আমার অনেক জানাশোনা
চিরচেনা চেনা স্বপ্ন দিয়ে বোনা
অনেক ভালোবাসি
সাগর তলে যেন মুক্তো রাশি রাশি
কথায় গাঁথা মালায় মাতাল করা হাসি
তাই তো কাছে আসি


সাগরেরই জলটা ছুঁয়ে তোমায় ডেকে নেবো
গভীর ভালোবাসার এই হাতটা বাড়িয়ে দেবো
প্রভাতেরই আলোর মাঝে তোমায় খুঁজে নেবো
গভীর ভালোবাসার এই হাতটা বাড়িয়ে দেবো

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Obscure

Quiz
„Grenade“ ist von welchem Künstler?

Fans

»Onekdiner Tumi« gefällt bisher niemandem.