Songtexte.com Drucklogo

Daak Songtext
von kheaa

Daak Songtext

রাস্তা ফাঁকা
বাদ্যের গীতে নগর ভরা
রাত দুটো
তোমার পা দুটো
জলের খোঁজে
তোমার চোখে, আমার চোখ-তরী ভাসে

চাঁদের আলোয়, আলোকিত তোমার ঠোঁট
চাঁদের আলোয়, দীপিত তোমার নগ্ন ত্বক


প্রশ্বাসের বাষ্প
আটকে ধূসর জানালায়
বৃষ্টির ফোঁটায়
কাগজের ছাদ কনকনায়

তার কঙ্কনের শব্দ, ভেজা বৃক্ষের ঝাঁজ
বাঁচি তোমার গন্ধে, শুনি শুধু তোমার বাঁক
গল্পে লেখো শরীরের সংলাপ
কম্র গলায় ডাকো আমার নাম

চাঁদের আলোয়, আলোকিত তোমার ঠোঁট
চাঁদের আলোয়, দীপিত তোমার নগ্ন ত্বক

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Daak« gefällt bisher niemandem.