Songtexte.com Drucklogo

Oporanho Songtext
von Icons

Oporanho Songtext

এই মনে আজও পড়ে থাকি আমি
অনন্ত ডুবে যাই হতাশায়
তুমি রয়ে যাও স্বর্গদ্বারে আমার অপেক্ষায়
শূন্য চোখে তোমায় দেখা
এখনও এখানে দাঁড়িয়ে একা
বহুদিন পরে তুমি ভুলে গেছ আমার সত্তা

কতবার ভেবে গেছি আমি পৃথিবী ভালোবেসে যায়


তুমি ভালো থাকো ঘুমের ভেতর আমায় আড়াল করে
ভেঙে পড়ে আকাশের নীল কারুকাজ অন্তরে

পথের গন্তব্য কি জানতে চেয়েছি?
একা একা আলোর পথে হাঁটা
আমার শব্দহীন পৃথিবী
একটু জীবন চায়

কতবার ভেবে গেছি আমি পৃথিবী ভালোবেসে যায়

তুমি ভালো থাকো ঘুমের ভেতর আমায় আড়াল করে
ভেঙে পড়ে আকাশের নীল কারুকাজ অন্তরে

তুমি ভালো থাকো ঘুমের ভেতর আমায় আড়াল করে
ভেঙে পড়ে আকাশের নীল কারুকাজ অন্তরে

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Wer singt das Lied „Applause“?

Fans

»Oporanho« gefällt bisher niemandem.