Songtexte.com Drucklogo

Shomadhi Songtext
von Ground-Force

Shomadhi Songtext

প্রিয়জনের মুখ
মাটির নিচে মিশে যায়
নীরব কান্নায়
চোখে নোনা জল
স্রষ্টার নিয়ম
প্রার্থনায় বিদায় জানাই
ক্ষমা করে দাও
ছিল তার যত পাপ


মেঘে মেঘে ঢেকে যায়
হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ
সে তো চলে যায়
আকাশের পথে
শত ফুলের সুবাসে
ঝিরি ঝিরি বাতাসে
সাদা কাপড়ে
মাটির এই ঘরে

সমাধি...

কত প্রিয় মুখ
সময়ের সাথে কি সব ভোলা যায়?
কেউ আগে যায়
কেউ বা যাবার অপেক্ষায়

পাশে থাকলে বুঝি না
চলেই যাবে জানি না
খোদারই ডাকে
আকাশের পথে
শত ফুলের সুবাসে
ঝিরি ঝিরি বাতাসে
সাদা কাপড়ে
মাটির এই ঘরে

সমাধি...

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Shomadhi« gefällt bisher niemandem.