Songtexte.com Drucklogo

Mohakashchari Songtext
von Conclusion

Mohakashchari Songtext

কোথাও লুকোনোর নেই সময়
ডুবে যাই তাদের গল্পের মাঝে
ভিড়ের আড়ালে

কোথাও হারানোর নেই সময়
ফিরে যাই নিজের ঘরের কোণে
বিশ্বাস হারিয়ে

কোথাও বেরুবার নেই সাহস
না পাই কোনো দরজা খুঁজে
ছায়ার ভেতরে

বিশ্বাস হারাই ঘরের কোণে
নিঃশ্বাস ফেলি কণ্ঠ শুনে
চমকে উঠি আলোর আড়ালে


নিজের কাছে পৌঁছোবার জায়গা খুঁজি
নিজের থেকে লুকোবার জায়গা খুঁজি

চুপচাপ করে বসে রই
নিজের ইচ্ছেগুলো চেপে
অপেক্ষা পেরুলে
হুটহাট করে ভেঙ্গে পড়ি
চমকে উঠি তার কণ্ঠ শুনে
আলোর আড়ালে

বিশ্বাস হারাই ঘরের কোণে
নিঃশ্বাস ফেলি কণ্ঠ শুনে
চমকে উঠি আলোর আড়ালে

নিজের কাছে পৌঁছোবার জায়গা খুঁজি
নিজের থেকে লুকোবার জায়গা খুঁজি
নিজের কাছে পৌঁছোবার জায়গা খুঁজি
নিজের থেকে লুকোবার জায়গা খুঁজি

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Conclusion

Quiz
Welcher Song ist nicht von Robbie Williams?

Fans

»Mohakashchari« gefällt bisher niemandem.