Songtexte.com Drucklogo

Hridoy Songtext
von Chandrabindoo

Hridoy Songtext

আমার টলটলে হৃদয়
আমি রেখে দিলাম বারান্দার ধারে
যাতে কাক এসে ঠুকরে যায়
বারে বারে বারে

আমার টলটলে হৃদয়
আমি রেখে দিলাম বারান্দার ধারে
যাতে কাক এসে ঠুকরে যায়
বারে বারে বারে বারে বারে

যাতে পিঁপড়ে তার এঁটো পায়ে হাঁটে
যাতে নেড়ি কুকুর ল্যাংটো জিভে চাটে
যাতে পিঁপড়ে তার এঁটো পায়ে হাঁটে
যাতে নেড়ি কুকুর ল্যাংটো জিভে চাটে

যাতে মা বেড়াল টুঁটি গেঁথে নিয়ে যেতে পারে
আমার টলটলে হৃদয়
আমি ছুড়ে দিলাম পাঁচ পাঁচিলের ধারে

যাতে পাড়ার বৌদি ওয়াক তুলে আঁচল চাপে নাকে
যাতে চিমড়ে loafer boot-এর তলায় রাখে
যাতে চোর বদনাম পাওয়া ছেলে জোর লাথাতে পারে


আমার টলটলে হৃদয়
আমার পিত্তির ফোঁটা
আমার ষাঁড়ের নাদী
আমার ফোঁড়ার বোঁটা

আমি রেখে দিলাম বারান্দার ধারে
যাতে কাক এসে ঠুকরে যায়
বারে বারে বারে বারে বারে

আমার তেলতেলে হৃদয়
আমি গোল্লা পাকাই wood bench-এর নিচে
ন্যাতন্যাতে হৃদয় ঝাড়ি
ভীড় বাসে পাশের কাঁথা stitch-এ

হলক হলক হৃদয় ধরি
খড়খড়ে ছ্যাতলা রুমাল মুড়ে
গন্ধ হৃদয় ঝেড়ে আসি
পায়চারির ভান করে দূরে

আমার গ্যদগ্যাদে হৃদয়
আমার ফুঁপিয়ে ওঠা গাছ
আমার মিথ্যুক ভিখিরি
আমার পেছন তোলা নাচ
আমি রেখে দিলাম বারান্দার ধরে


যাতে কাক এসে ঠুকরে যায়
এঁটো ঠোঁটে ঠুকরে যায়
ল্যাংটো ঠোঁটে ঠুকরে যায়
বারে বারে বারে

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Hridoy« gefällt bisher niemandem.