Utshober Pore Songtext
von Black
Utshober Pore Songtext
এখানে এসে দাঁড়ালে মনে পড়ে যাবে?
বুকের ভিতর হাওয়া ঘুরে উঠবে আবার;
এখন রাস্তায় জমে আছে শুকনো পাতা,
দিয়েছে ঢেকে হারানো পায়ের ছাপ।
সেদিনের উৎসবে আলোয় অজস্র মুখ
হৃদয়ে শান্তির নীল স্রোত বইছিল?
এখন ফিরে এসেছে সে।
দু′পাশে আলোর মতন ফুটছিল এক মুখ!
একাকী অন্য জীবনে কেউ হারিয়ে যাচ্ছিল,
হারিয়ে যাওয়ার আগে শেষবার দেখছিল
তারপর দীর্ঘ ঘুমে অচেতন,
কে যেন ডাক দিল আবার ফিরে যেতে।
সেদিনের উৎসবে আলোয় অজস্র মুখ
হৃদয়ে শান্তির নীল স্রোত বইছিল?
বুকের ভিতর হাওয়া ঘুরে উঠবে আবার;
এখন রাস্তায় জমে আছে শুকনো পাতা,
দিয়েছে ঢেকে হারানো পায়ের ছাপ।
সেদিনের উৎসবে আলোয় অজস্র মুখ
হৃদয়ে শান্তির নীল স্রোত বইছিল?
এখন ফিরে এসেছে সে।
দু′পাশে আলোর মতন ফুটছিল এক মুখ!
একাকী অন্য জীবনে কেউ হারিয়ে যাচ্ছিল,
হারিয়ে যাওয়ার আগে শেষবার দেখছিল
তারপর দীর্ঘ ঘুমে অচেতন,
কে যেন ডাক দিল আবার ফিরে যেতে।
সেদিনের উৎসবে আলোয় অজস্র মুখ
হৃদয়ে শান্তির নীল স্রোত বইছিল?
Lyrics powered by www.musixmatch.com
