Songtexte.com Drucklogo

Shekor Songtext
von Biporit

Shekor Songtext

গাছের যদি অন্য শেকড়
শেকড় খোঁজার মাত্রাটি কি?
খুঁজতে যাবে এদিক ওদিক
মাটির ভেতর পথ জানি কি?

শারদ দিনের গাছের যে রঙ
খটকা লাগে রৌদ্র দিনে
বৃষ্টি রাতের নরম কাঁপন
ব্যর্থ প্রাণের রাস্তা চিনে


দেয়াল জুড়ে মর্মগ্লানি
জ্বর তপ্ত শেকড় ঢাকা
দিকশূন্য গমন যে তার
যেমন তেমন ছিটিয়ে থাকা

শহরতলির লুকানো সে গাছ
চিলতে রোদের ছোঁয়ায় ছোঁয়ায়
চন্দ্র ডোবা বাতাস ছোঁবে
শেকড় নাহয় শুকনো পাতা

শারদ দিনের গাছের যে রঙ
খটকা লাগে রৌদ্র দিনে
বৃষ্টি রাতের নরম কাঁপন
ব্যর্থ প্রাণের রাস্তা চিনে


শহরতলির লুকানো সে গাছ
চিলতে রোদের ছোঁয়ায় ছোঁয়ায়
চন্দ্র ডোবা বাতাস ছোঁবে
শেকড় নাহয় শুকনো পাতা

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Wer ist gemeint mit „The King of Pop“?

Fans

»Shekor« gefällt bisher niemandem.