Songtexte.com Drucklogo

Bidrohi Songtext
von Aurthohin

Bidrohi Songtext

(Uno, Dos, Tres, Cuatro)

হুংকার ছাড়ি আমি "বিদ্রোহী, বিদ্রোহী"
আঁধারকে শেখাই আমি আলোর ঝলকানি
ছিলাম অসামাজিক, হয়ে গেছি অদ্ভুত
সোজা বলে কিছু নেই, বাঁকা পথেই চলি

বিদ্রোহী, বিদ্রোহী ভিন্ন হিসেব
বুঝবে না এই গান, নেই আক্ষেপ
ছিলাম অসামাজিক, হয়ে গেছি অদ্ভুত
মগজের সাথে নেই হৃদয়ের বিচ্ছেদ

ভাবছো কি ছেড়ে দেবো হঠাৎ এই হালটা?
ভাবছো কি বন্ধ সামনের পথটা?
ভাবছো কি থেমে যাবে ধীরে ধীরে গান আমার?
মনে রেখো তেড়ে এসে পালিয়েছে ক্যান্সার


মুখোশের চাহিদায় দেহ পুড়ে ছারখার
ছাই দিয়ে তৈরি এ ফুশফুশ বারবার
হৃদপিন্ডের কম্পনে ভুমিকম্প
আমি আজ বিদ্রোহী, নই রণ ক্লান্ত
তোমার ঐ রাজনীতি আমি নই হারবার
গান শুনে ঈর্ষায় দেহ পুড়ে ছারখার?
সেন্সর বোর্ড দিয়ে মেলাই না অংক
লিখেছি যে গান যার নাম "নিকৃষ্ট"

নিম্ন গতির ধোঁয়া, নিয়মের জম
বুঝবে না আমি কী, চোখে বিভ্রম
ছিলাম অসামাজিক, হয়ে গেছি অদ্ভুত
মুখোশহীন এই মুখে বদলে না রঙ

বিদ্রোহী, বিদ্রোহী দেহে ভুমিকম্প
কাচ দিয়ে হিরে কাটি, হিসেবটা ভিন্ন
ছিলাম অসামাজিক, হয়ে গেছি অদ্ভুত
নিয়ম বলে মোরে, "অশান্ত, জঘন্য"

ভাবছো কি ছেড়ে দিবো হঠাৎ এই হালটা?
ভাবছো কি বন্ধ সামনের পথটা?
ভাবছো কি থেমে যাবে ধীরে ধীরে গান আমার?
মনে রেখো তেড়ে এসে পালিয়েছে ক্যান্সার


মুখোশের চাহিদায় দেহ পুড়ে ছারখার
ছাই দিয়ে তৈরি এ ফুশফুশ বারবার
হৃদপিন্ডের কম্পনে ভুমিকম্প
আমি আজ বিদ্রোহী, নই রণ ক্লান্ত
যতবার দাবাবে ততবার উঠবো
ফিনিক্স পাখির মত আকাশে উড়বো
আমি আজ একা নই, শ-হাজার-লক্ষ
বিদ্রোহী, বিদ্রোহী, "অদ্ভুত" অসংখ্য

মুখোশের চাহিদায় দেহ পুড়ে ছারখার
ছাই দিয়ে তৈরি এ ফুশফুশ বারবার
হৃদপিন্ডের কম্পনে ভুমিকম্প
আমি আজ বিদ্রোহী, নই রণ ক্লান্ত
যতবার দাবাবে ততবার উঠব
ফিনিক্স পাখির মত আকাশে উড়বো
আমি আজ একা নই, শ-হাজার-লক্ষ
বিদ্রোহী, বিদ্রোহী, "অদ্ভুত" অসংখ্য

বিদ্রোহী, হে
(না না, না না)

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Cro nimmt es meistens ...?

Fans

»Bidrohi« gefällt bisher niemandem.