Songtexte.com Drucklogo

Rahur Grash Songtext
von Artcell

Rahur Grash Songtext

শূন্যতায় এঁকেছি গভীরতা
দৃপ্ত নেশায় উন্মাদ স্বচ্ছতা
জানিনা জীবনের, সেই সলতে কোথায়
ঝড়ো বাতাসেও, প্রদীপ জ্বালায়
স্বপ্নঘোর এ ধরায় মগ্ন এক বিলাসিতায়

পাষণ্ড এ জগতের কোথায় শেকড় গাড়া
ব্যর্থ শৃঙ্খলিত মনে তারই ছায়া
পাপের দংশনে দংশিত এ রক্ত ধারায়
শেষ প্রহরে শ্বাসরুদ্ধ রাহুর ছায়ায়


স্বপ্নের ছায়ায় কারো উষ্ণতায়
ঝাপসা সুখে অশ্রু ঝরায়
অস্তমিত ঐ রবির
শেষ আলোকছটাও বিলীন
শ্রান্ত এক যুবা উদভ্রান্ত মৌন মলিন
দূর্ভোগের উপহাস কিসের স্বপ্ন, কিসের উষ্ণতা
ঘনঘোর আঁধার কোলে খোঁজে গন্তব্য শূন্যতা

পাষণ্ড এ জগতের কোথায় শেকড় গাড়া
ব্যর্থ শৃঙ্খলিত মনে তারই ছায়া
পাপের দংশনে দংশিত এ রক্ত ধারায়
শেষ প্রহরে শ্বাসরুদ্ধ রাহুর ছায়ায়

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Artcell

Quiz
Wer singt über den „Highway to Hell“?

Fans

»Rahur Grash« gefällt bisher niemandem.