Itihash (Shomoy/Odrishto) Songtext
von Artcell
Itihash (Shomoy/Odrishto) Songtext
আজ আমি আলো-ছায়া, আজ আমি অন্ধকার
সময়ের হারানো পথে আজ ভেঙেছে ঘুম চেতনার
পৃথিবীর কোলাহল-নির্জনে আপসের এ বেঁচে থাকা
পেছনে ফেলে ইতিহাস যাবে না ভাঙা চারদেয়াল
কুয়াশা-ঢাকা স্বপ্ন আমার খুঁজে ফিরি ধূসর সীমানায়
বদ্ধ ঘরে আলো-ছায়ায় থমকে থাকি নির্জনতায়
হয়নি পাওয়া কিছু আর, শুধুই অন্ধকার আজ
আমি এক শূন্যতা, তবু চেয়ে রই মুক্তির আশায়
শান্তির আশায়
বিধাতারই একটু ইশারায় ভেঙে গেছে স্বপ্ন অসহায়
পথিকেরই মতো খুঁজে ফিরি পথে পথে করুণা
সত্য যা দেখ- সবই মিথ্যের মায়াজালে ঘেরা
আমাদের সাথে ছলনা অদৃষ্টে করা

Writer(s): Artcell Band Lyrics powered by www.musixmatch.com