Songtexte.com Drucklogo

Shopno Rogi Songtext
von Arnob

Shopno Rogi Songtext

আমায় তোরা স্বপ্ন রোগী বলিস
আমায় বলিস অভিমানী ছেলে
আমায় তোরা গানপাগলা করে
যাবি চলে একলা রাতে ফেলে
আমি তখন ভাবনা নিয়ে জাগি
ভাবতে থাকি সত্যি কী যে চায়
শুকনো পাতায় আগুন জ্বেলে নিয়ে
ভাবতে ভাবতে ঘুমের দেশে যাই
ভাবতে ভাবতে ঘুমের দেশে যাই

যার নিয়মে মরেছি ভুলে সব
যাকে ধরতে বলা হয় নকশা রথ
ছল করে সে কেবল থাকে একা
আমার সাথে হবে কী তার দেখা?


ছোট্ট বেলার সঙ্গিনী আমার
যখন তখন পলাশ ফোটায় মনে
ছাড়বো বলে পণ করেছি তবু
দুষ্টু মেয়ে কেবল এসে ডাকে
দুষ্টু মেয়ে কেবল এসে ডাকে

আমায় তোরা স্বপ্ন রোগী বলিস
আমায় বলিস অভিমানী ছেলে
আমায় তোরা গানপাগলা করে
যাবি চলে একলা রাতে ফেলে
আমি তখন ভাবনা নিয়ে জাগি
ভাবতে থাকি সত্যি কী যে চায়
শুকনো পাতায় আগুন জ্বেলে নিয়ে
ভাবতে ভাবতে ঘুমের দেশে যাই
ভাবতে ভাবতে ঘুমের দেশে যাই
(ভাবতে ভাবতে ঘুমের দেশে যাই)
(ভাবতে ভাবতে ঘুমের দেশে যাই)
(ভাবতে ভাবতে ঘুমের দেশে যাই)

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Welcher Song kommt von Passenger?

Fans

»Shopno Rogi« gefällt bisher niemandem.