Songtexte.com Drucklogo

Kaka Songtext
von Anupam Roy

Kaka Songtext

ফ্যাসাদে পড়লে কাকা আমাকে ডেকো
গভরনমেন্ট পালটি খেলে সাবধানে থেকো
তিন ছক্কা পচে গেলে, কপালে লেখা পুট
বান্ধবী ভেগে গেলে, রাত জেগে অরকুট
ডালপুরি জুটবে না পাঁউরুটি শেঁকো।

লোকচক্ষের আড়ালে মাদুলি বাবার নাম, (কাকা, কাকা ...)
টিউশানি ঘুরে ঘুরে মাথায় ওঠে পায়ের ঘাম, (কাকা, কাকা ...)


বাঙালী হলে কাকা কালচারের ঝাপটা
বৈশাখের পঁচিশ এলে এস এম এসে চ্যাপ্টা
ফ্যাতাড়ু উড়ে গেল, হারবার্ট দা শ্মশানে
খেলাধুলা ছেড়ে খোকা মন দিল ফ্যাশানে
সব জায়গায় ক্যাঁচাল কাকা, নয় সোজা সাপটা।

মাত্রাধিক কাফ সিরাপে হাল্কা হ্যালু হয়, (কাকা, কাকা ...)
ভাসানে নাচতে গেলে এই নেশা মন্দ নয়, (কাকা, কাকা ...)

তুমি সব-ই বোঝ শুধু ঘুমের ভানে ভুলে থাকতে চাও
(কাকা কাকা ...)
তবু ওদের হাতে নিজের জীবনের চাবি তুলে দাও।
(কাকা কাকা ...)
ফ্যাসাদে পড়লে কাকা আমাকে ডেকো
গভরনমেন্ট পালটি খেলে সাবধানে থেকো

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Anupam Roy

Fans

»Kaka« gefällt bisher niemandem.