Aaro Sheet Songtext
von Anupam Roy
Aaro Sheet Songtext
আরো শীত চুয়ে পড়ুক গাছের পাতার তলায়
আরো শীত ছড়িয়ে যাক তোর কথা বলায়
আরো শীত বাক্স বন্দি কিছু ইচ্ছে আছে
আরো শীত লেপ তোষকমোড়া আমার কাছে
রোদ বুনেছে উলের নেশায় রেলিং পাহারায়
খয়েরি বিপ্লব জেগে আছে পথের চেহারায়
আমি কাঁটাতারেই সুখি
এই কুয়াশাতে উঁকি দিয়ে
রাজি মিথ্যে নিতে
আসলে সত্যি বলে সত্যি কিছু নেই
আরও শীত বয়ে বেড়াক কমলালেবুর ঝুড়ি
আরও শীত চিনে ফেলুক দিনের আলোর চুরি!
আরও শীত জ্বালাক আগুন এই ফুটপাথের রাত
আরও শীত মনে পড়াক, পুরনো আঘাত
অবাক যত্নে সামলে চলা
ফুরিয়ে যাবার ভয়
ভাবলি কেনো দুঃখ পাবো?
দুঃখ আমার নয়
আমি কাঁটাতারেই সুখি
এই কুয়াশাতে উঁকি দিয়ে
রাজি মিথ্যে নিতে
আসলে সত্যি বলে সত্যি কিছু নেই
আরো শীত...
আরো শীত ছড়িয়ে যাক তোর কথা বলায়
আরো শীত বাক্স বন্দি কিছু ইচ্ছে আছে
আরো শীত লেপ তোষকমোড়া আমার কাছে
রোদ বুনেছে উলের নেশায় রেলিং পাহারায়
খয়েরি বিপ্লব জেগে আছে পথের চেহারায়
আমি কাঁটাতারেই সুখি
এই কুয়াশাতে উঁকি দিয়ে
রাজি মিথ্যে নিতে
আসলে সত্যি বলে সত্যি কিছু নেই
আরও শীত বয়ে বেড়াক কমলালেবুর ঝুড়ি
আরও শীত চিনে ফেলুক দিনের আলোর চুরি!
আরও শীত জ্বালাক আগুন এই ফুটপাথের রাত
আরও শীত মনে পড়াক, পুরনো আঘাত
অবাক যত্নে সামলে চলা
ফুরিয়ে যাবার ভয়
ভাবলি কেনো দুঃখ পাবো?
দুঃখ আমার নয়
আমি কাঁটাতারেই সুখি
এই কুয়াশাতে উঁকি দিয়ে
রাজি মিথ্যে নিতে
আসলে সত্যি বলে সত্যি কিছু নেই
আরো শীত...
Writer(s): Anupam Roy Lyrics powered by www.musixmatch.com

